বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

রাণীশংকৈলে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানীর বিনিময়ে দায়িত্ব পালন করে আসা এসব শিক্ষক-কর্মীদের চাকরি স্থায়ী করে সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিমসহ প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মী। শিক্ষকরা বলেন, তারা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। দাবি বাস্তবায়ন হলে তারা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

রাণীশংকৈলে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি