সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

খেলাধুলায় নতুন প্রজন্মের প্রস্তুতি

বাংলাদেশেই তৈরি হবে মেসি–রোনালদোরা: তারেক রহমানের বড় ঘোষণা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয় এবং ১ লাখ ২৩ হাজার ইভেন্ট সম্পন্ন হয়। এ আয়োজনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেন তিনি।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য দক্ষতায়ও পারদর্শী হতে হবে। ভবিষ্যতে তাদেরই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে পরিচিত হলেও ফুটবল, হকি, সুইমিং ও টেনিসের মাধ্যমেও দেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

#গোল্ডকাপ #তারেকরহমান #বাংলাদেশফুটবল

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

বাংলাদেশেই তৈরি হবে মেসি–রোনালদোরা: তারেক রহমানের বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয় এবং ১ লাখ ২৩ হাজার ইভেন্ট সম্পন্ন হয়। এ আয়োজনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেন তিনি।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য দক্ষতায়ও পারদর্শী হতে হবে। ভবিষ্যতে তাদেরই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে পরিচিত হলেও ফুটবল, হকি, সুইমিং ও টেনিসের মাধ্যমেও দেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত