রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

একটি পুকুরের ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় এবং বিকেলে পৌরসভার সোনা মিয়া রোড এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো  পূর্ব নোয়াগাঁও এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) এবং সোনা মিয়া রোড এলাকার ইদ্রিস আলীর আড়াই বছরের মেয়ে জামিনা ফেরদাউস।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাফি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিকেলে জামিনা ফেরদাউস খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

#শিশুমৃত্যু #দুর্ঘটনা #শ্রীমঙ্গল

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় এবং বিকেলে পৌরসভার সোনা মিয়া রোড এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো  পূর্ব নোয়াগাঁও এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) এবং সোনা মিয়া রোড এলাকার ইদ্রিস আলীর আড়াই বছরের মেয়ে জামিনা ফেরদাউস।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাফি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিকেলে জামিনা ফেরদাউস খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত