মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে পিটিয়ে হত্যা

হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, ঢাকায় নেওয়ার পথে বাবার মৃত্যু শিরোনাম–২

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আক্কাস খানকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।

একপর্যায়ে বাড়ির সামনের রাস্তায় জসিম খানকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও হামলা করা হয়। প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#নলছিটি #ঝালকাঠি #পিটিয়েহত্যা

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, ঢাকায় নেওয়ার পথে বাবার মৃত্যু শিরোনাম–২

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আক্কাস খানকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।

একপর্যায়ে বাড়ির সামনের রাস্তায় জসিম খানকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও হামলা করা হয়। প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত