মূল পাতা

বিনোদন

পিতা হারানোর পর নতুন গানে সালমা, সঙ্গী পিয়াল হাসান

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
পিতা হারানোর পর নতুন গানে সালমা, সঙ্গী পিয়াল হাসান

সংগীতাঙ্গনের দুই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘রূপকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

ফোক ও আধুনিক রোমান্টিক আবহে তৈরি গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। বর্ণিল উপস্থাপনা ও জমকালো দৃশ্যায়নে ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক নাজমুল ইভান।

পিতা হারানোর শোক কাটিয়ে ‘রূপকুমারী’ গানটির মাধ্যমে নতুন করে কাজে ফিরেছেন সালমা। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে। তার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং হৃদয় ছুঁয়ে যাবে।

প্রথমবার সালমার সঙ্গে দ্বৈত গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে পিয়াল হাসান বলেন, ‘সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ। ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।’

প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে নতুন এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পিতা হারানোর পর নতুন গানে সালমা, সঙ্গী পিয়াল হাসান
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


পিতা হারানোর পর নতুন গানে সালমা, সঙ্গী পিয়াল হাসান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সংগীতাঙ্গনের দুই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘রূপকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

ফোক ও আধুনিক রোমান্টিক আবহে তৈরি গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। বর্ণিল উপস্থাপনা ও জমকালো দৃশ্যায়নে ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক নাজমুল ইভান।

পিতা হারানোর শোক কাটিয়ে ‘রূপকুমারী’ গানটির মাধ্যমে নতুন করে কাজে ফিরেছেন সালমা। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে। তার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং হৃদয় ছুঁয়ে যাবে।

প্রথমবার সালমার সঙ্গে দ্বৈত গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে পিয়াল হাসান বলেন, ‘সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ। ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।’

প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে নতুন এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত