মূল পাতা

বিনোদন

‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
৭৫ তম ‘মিস ইউনিভার্সে’ ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি

৭৫ তম ‘মিস ইউনিভার্সে’ ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সেখান থেকেই এবার নতুন খবর দিলেন তিনি।

ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লিখছেন জানালেন মাহি। ‘মস্তান’ নামে একটি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তার।

সিনেমাটি নির্মাণ করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাটক ও টেলিছবি নির্মাণেও রয়েছে সুনাম।

এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে সঙ্গী পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

আগামী ২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।

মিস ইউনিভার্স সামিরা খান মাহি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

৭৫ তম ‘মিস ইউনিভার্সে’ ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সেখান থেকেই এবার নতুন খবর দিলেন তিনি।

ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লিখছেন জানালেন মাহি। ‘মস্তান’ নামে একটি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তার।

সিনেমাটি নির্মাণ করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাটক ও টেলিছবি নির্মাণেও রয়েছে সুনাম।

এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে সঙ্গী পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

আগামী ২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত