বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঢাকায় নেওয়া হয়েছে আহতকে

সৈয়দপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে যুবককে কুপিয়ে জখম, মৃত্যু মুখে

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে অতর্কিত হামলায় হুম্মাম উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রেলওয়ে বাজারের রেললাইনের পাড় এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় হুম্মাম উদ্দিন বাড়ি ও পাশের পৈতৃক ইলেকট্রিক ওয়ার্কশপের কাছে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে দোকান থেকে টেনে বের করে রেললাইনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় হুম্মামের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

হুম্মাম উদ্দিন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ মার্কেটের পেছনের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর নেতা প্রয়াত আসলাম ফারুকের ছেলে। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে।

হুম্মামের বন্ধু সুজাউদ্দিন আকতার সিজন বলেন, হুম্মামের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সুজাউদ্দিনের অভিযোগ, হামলাকারীদের মধ্যে কয়েকজন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ দাবি করে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

তবে হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

#নীলফামারী #সৈয়দপুর #যুবক_হামলা

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে যুবককে কুপিয়ে জখম, মৃত্যু মুখে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে অতর্কিত হামলায় হুম্মাম উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রেলওয়ে বাজারের রেললাইনের পাড় এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় হুম্মাম উদ্দিন বাড়ি ও পাশের পৈতৃক ইলেকট্রিক ওয়ার্কশপের কাছে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে দোকান থেকে টেনে বের করে রেললাইনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় হুম্মামের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

হুম্মাম উদ্দিন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ মার্কেটের পেছনের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর নেতা প্রয়াত আসলাম ফারুকের ছেলে। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে।

হুম্মামের বন্ধু সুজাউদ্দিন আকতার সিজন বলেন, হুম্মামের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সুজাউদ্দিনের অভিযোগ, হামলাকারীদের মধ্যে কয়েকজন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ দাবি করে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

তবে হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত