হবিগঞ্জের লাখাই রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে এম এ ওয়াহেদকে সভাপতি, বিল্লাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন আহমেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বুল্লাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি পুনর্গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন এম এ ওয়াহেদ। সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
সভায় আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

মতামত