সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভারতীয় পণ্যভর্তি পিকআপ জব্দ

সুনামগঞ্জের ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ চোরাকারবারি গ্রেফতার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ জহিরুল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে পিকআপ ভ্যানে করে অবৈধ ভারতীয় পণ্য নিয়ে কয়েকজন অবস্থান করছে।

পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে জহিরুলকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার জগন্নাতপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।

পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩২৩টি শাড়ি, ১৭টি লেহেঙ্গা, ২ হাজার ৪৩৪টি ফেসওয়াশ, ২৬৭টি সানস্ক্রিন, ৪১০টি ময়েশ্চারাইজার, ৬টি শেকমেট মিল্ক ও ৫টি প্রোটিন পাউডার।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা পণ্য ও পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।

এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image

#ছাতক #চোরাচালান #ভারতীয়পণ্য

চেকপোস্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ জহিরুল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে পিকআপ ভ্যানে করে অবৈধ ভারতীয় পণ্য নিয়ে কয়েকজন অবস্থান করছে।

পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে জহিরুলকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার জগন্নাতপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।

পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩২৩টি শাড়ি, ১৭টি লেহেঙ্গা, ২ হাজার ৪৩৪টি ফেসওয়াশ, ২৬৭টি সানস্ক্রিন, ৪১০টি ময়েশ্চারাইজার, ৬টি শেকমেট মিল্ক ও ৫টি প্রোটিন পাউডার।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা পণ্য ও পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।

এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত