মূল পাতা

আরও

সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬
সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘বুয়েট ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির লিভারপুলের স্কাইভিউ রিসেপশন ফাংশন সেন্টারে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এ মিলনমেলা বসে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়ামিন রাজীবের প্রতিবেদন পেশের পর ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সৌমেন চক্রবর্তী সভাপতি ও মাশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শেলী সালেহীন ও আইইবি অস্ট্রেলিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে গবেষণায় সাফল্যের জন্য তিন কৃতী প্রাক্তন শিক্ষার্থী ড. মনোরঞ্জন পাল, ড. সুস্মিতা সাহা ও ড. আশরাফুল আজমকে সম্মাননা জানানো হয়। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সিডনি অস্ট্রেলিয়া দূর পরবাস বুয়েট অস্ট্রেলিয়া দূর পরবাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘বুয়েট ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির লিভারপুলের স্কাইভিউ রিসেপশন ফাংশন সেন্টারে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এ মিলনমেলা বসে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়ামিন রাজীবের প্রতিবেদন পেশের পর ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সৌমেন চক্রবর্তী সভাপতি ও মাশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শেলী সালেহীন ও আইইবি অস্ট্রেলিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে গবেষণায় সাফল্যের জন্য তিন কৃতী প্রাক্তন শিক্ষার্থী ড. মনোরঞ্জন পাল, ড. সুস্মিতা সাহা ও ড. আশরাফুল আজমকে সম্মাননা জানানো হয়। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত