মূল পাতা

আরও

সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের যাত্রা শুরু

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬
সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের যাত্রা শুরু

সিডনিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল ইনকরপোরেটেড (বিএএফসিআই)। বাংলাদেশি কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা, তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে।

রবিবার সন্ধ্যায় মিন্টোর জামিদার বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী অনুলাক চাংটিভং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ হায়দার আলী, কায়সার আহমেদ ও ড. শাফিন রাশেদ। এছাড়া নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএএফসিআই’র সভাপতি আলমগীর ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠিত অন্যান্য সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করতে চায় কাউন্সিল। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সেগুলোর সমাধানে ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওমি সংগঠনের মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলনিরপেক্ষ প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কমিউনিটির অভিন্ন অগ্রাধিকার চিহ্নিত করা, যৌথ সুপারিশ তৈরি এবং সংগঠনের কার্যক্রমের অগ্রগতি ও ব্যয়ের হিসাব সদস্যদের কাছে নিয়মিত উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিএএফসিআই-এর ২০২৬-২০২৮ মেয়াদের ২৩ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত নির্বাহী কমিটির তালিকা তুলে ধরা হয়। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আলমগীর ইসলাম, সিনিয়র সহসভাপতি নাসিম সামাদ এবং সহসভাপতি হিসেবে রয়েছেন এস এম নেগার চৌধুরী, আসম তানভীর হাসান ও মোহাম্মদ কাওসার আহমেদ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরসালিন, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম শিবলী। জনসংযোগ ও গণমাধ্যম সম্পাদক হিসেবে রয়েছেন অর্ক হাসান এবং কমিউনিটি কল্যাণ সম্পাদক আফরিনা চৌধুরী।

এছাড়া সাংস্কৃতিক ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সঞ্জয় তাবু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ এস এম ফাহাদ আজগর, নারীবিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন হক এবং দপ্তর ও নতুন সদস্যবিষয়ক সম্পাদক খাজা দাউদ।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুজ জব্বার, মোহাম্মদ জিয়াউল কবির, নাসির উদ্দিন, হোসাইন কবির, মোহাম্মদ শফিউল আলম, সেলিম কবির, আরমান হোসাইন ভূঁইয়া এবং মো. ইরফান খান।

বিএএফসিআই’র অন্যতম অগ্রাধিকার হলো তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত করা। পাশাপাশি বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বৃহত্তর অস্ট্রেলীয় সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়েও কাজ করবে সংগঠনটি।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে ক্যাম্বেলটাউন ও আশপাশের এলাকায় বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলা এবং এর বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকার স্বীকৃতি জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন এবং বাংলাদেশ প্রতিদিন-এর সিডনি প্রতিনিধি নাইম আবদুল্লাহর বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি আলমগীর ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওমি।

তারা জানান, আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সহায়তা, চাকরিপ্রার্থীদের সহযোগিতা এবং এখানকার বাংলাদেশি পেনশনভোগীরা যাতে বাংলাদেশে অবস্থান করেও তাদের পেনশন সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে চায় সংগঠনটি। আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন ও তার সহশিল্পীরা। নৈশভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সিডনি অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল যাত্রা শুরু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের যাত্রা শুরু
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত