সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সংসদে নতুন দল, শুরুতেই কড়া সমালোচনা

সরকার জনপ্রিয়তা নিয়ে ব্যস্ত, গণতন্ত্র পিছাচ্ছে: এনসিপি

ছবি : চেকপোস্ট

জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভিযোগ করেছে, বর্তমান সরকার রাজনৈতিক কার্যক্রমের চেয়ে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই বেশি মনোযোগ দিচ্ছে, ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণতন্ত্রের গুণগত মান নিম্নমুখী হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক ইস্যু সমাধানের বদলে সরকার বেশি পপুলিস্ট কর্মকাণ্ড প্রদর্শনে ব্যস্ত।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও সরকারের নীতিনির্ধারণী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক সহায়তা ও প্রকল্প বাস্তবায়ন করা হলেও এর অর্থের উৎস, পরিকল্পনা ও কাঠামো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। পাশাপাশি পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনকে ঘটনাবহুল উল্লেখ করে এনসিপি নেতারা জানান, গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকলেও কিছু ক্ষেত্রে ঐক্যও দেখা গেছে।

নতুন দল হিসেবে সংসদে অংশগ্রহণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এখনো অনেক কিছু শেখার আছে এবং অভিজ্ঞতা বাড়লে সংসদে আরও কার্যকরভাবে কথা বলা সম্ভব হবে।

এদিকে গণভোট বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত করে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে এনসিপি নেতৃত্ব।

#এনসিপি #বাংলাদেশরাজনীতি #সংসদসংবাদ

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

সরকার জনপ্রিয়তা নিয়ে ব্যস্ত, গণতন্ত্র পিছাচ্ছে: এনসিপি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভিযোগ করেছে, বর্তমান সরকার রাজনৈতিক কার্যক্রমের চেয়ে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই বেশি মনোযোগ দিচ্ছে, ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণতন্ত্রের গুণগত মান নিম্নমুখী হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক ইস্যু সমাধানের বদলে সরকার বেশি পপুলিস্ট কর্মকাণ্ড প্রদর্শনে ব্যস্ত।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও সরকারের নীতিনির্ধারণী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক সহায়তা ও প্রকল্প বাস্তবায়ন করা হলেও এর অর্থের উৎস, পরিকল্পনা ও কাঠামো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। পাশাপাশি পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনকে ঘটনাবহুল উল্লেখ করে এনসিপি নেতারা জানান, গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকলেও কিছু ক্ষেত্রে ঐক্যও দেখা গেছে।

নতুন দল হিসেবে সংসদে অংশগ্রহণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এখনো অনেক কিছু শেখার আছে এবং অভিজ্ঞতা বাড়লে সংসদে আরও কার্যকরভাবে কথা বলা সম্ভব হবে।

এদিকে গণভোট বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত করে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে এনসিপি নেতৃত্ব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত