বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাত ১০টার পর খোলা ছিল দোকান

সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি: চেকেপাস্ট

সুনামগঞ্জ পৌর শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের আলফাত স্কয়ার, পৌর মার্কেট, মধ্যবাজার, পশ্চিমবাজার ও নতুনপাড়া এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে কি না, তা তদারকি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এসময় সদর মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, রাত ১০টার পরও কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা কার্যকর থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মোবাইল_কোর্ট #জেলা_প্রশাসন

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জ পৌর শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের আলফাত স্কয়ার, পৌর মার্কেট, মধ্যবাজার, পশ্চিমবাজার ও নতুনপাড়া এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে কি না, তা তদারকি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এসময় সদর মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, রাত ১০টার পরও কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা কার্যকর থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত