সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে হেরোইন ও মোটরসাইকেলসহ আটক ২

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (৩০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. আনারুল (৪০) এবং একই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সাজামান (২৯)

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকার পাকা রাস্তায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী আনারুল ও সাজামানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দীর্ঘদিন মাদক কারবারের অভিযোগ

বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক দুজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে দেশের অভ্যন্তরে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন বলে বিজিবি জানিয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শিবগঞ্জ থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #শিবগঞ্জ_সীমান্ত #৫৯_বিজিবি

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে হেরোইন ও মোটরসাইকেলসহ আটক ২

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (৩০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. আনারুল (৪০) এবং একই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সাজামান (২৯)

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকার পাকা রাস্তায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী আনারুল ও সাজামানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দীর্ঘদিন মাদক কারবারের অভিযোগ

বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক দুজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে দেশের অভ্যন্তরে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন বলে বিজিবি জানিয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শিবগঞ্জ থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত