শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

সমালোচনার মুখে বলিউড গায়ক

শিক্ষার্থীদের বিক্ষোভে চুপ, তোপের মুখে সোনু নিগম

ছবি : সংগীতশিল্পী সোনু নিগম।

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। দিল্লিতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

নিট ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বলিউডের একাধিক তারকাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সোনু নিগম। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা চলমান পরিস্থিতি নিয়ে তার মতামত জানতে চাইলে সোনু বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বলেন, তিনি এই বিষয়ে কথা বলতে আসেননি। বারবার প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আর না।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান জানতে চাইলে গায়ক সংক্ষিপ্তভাবে বলেন, ‘আমি এখানে কেন? এটুকুই।’ একই প্রশ্ন আবার করা হলে তিনি ফের বিরক্তি প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেনের অভিযোগ, সামাজিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জনপ্রিয় ব্যক্তিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

#শিক্ষার্থী_আন্দোলন #সোনু_নিগম #নিট_পরীক্ষা

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভে চুপ, তোপের মুখে সোনু নিগম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। দিল্লিতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

নিট ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বলিউডের একাধিক তারকাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সোনু নিগম। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা চলমান পরিস্থিতি নিয়ে তার মতামত জানতে চাইলে সোনু বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বলেন, তিনি এই বিষয়ে কথা বলতে আসেননি। বারবার প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আর না।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান জানতে চাইলে গায়ক সংক্ষিপ্তভাবে বলেন, ‘আমি এখানে কেন? এটুকুই।’ একই প্রশ্ন আবার করা হলে তিনি ফের বিরক্তি প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেনের অভিযোগ, সামাজিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জনপ্রিয় ব্যক্তিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত