বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল-জরিমানা

লাখাইয়ে মোবাইল কোর্টে এক মাদকসেবি কে কারাদণ্ড ও জরিমানা

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাইয়ে গাঁজার কল্কিসহ আটক এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মহল্লাবাসী এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গাঁজার কল্কিসহ আটক করে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমের কাছে সোপর্দ করেন।

পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

#মাদকবিরোধী_অভিযান #লাখাই #মোবাইল_কোর্ট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লাখাইয়ে মোবাইল কোর্টে এক মাদকসেবি কে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে গাঁজার কল্কিসহ আটক এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মহল্লাবাসী এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গাঁজার কল্কিসহ আটক করে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমের কাছে সোপর্দ করেন।

পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত