বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

কঠোর বার্তা প্রশাসনের

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি, নাশকতা করলেই আইনি ব্যবস্থা

হারুন শেখ,
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬
রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি, নাশকতা করলেই আইনি ব্যবস্থা
ছবি : চেকপোস্ট

রাজনৈতিক পরিচয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়, আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশাসনের।

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, বিএনপি নেতা মোড়ল আক্তারুজ্জামান ও সাবেরা সুলতানা তুলি প্রমুখ।

সভায় রামপাল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত বক্তারা। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সম্মিলিতভাবে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Image

#রামপাল #আইনশৃঙ্খলা #বাগেরহাট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি, নাশকতা করলেই আইনি ব্যবস্থা
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি, নাশকতা করলেই আইনি ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজনৈতিক পরিচয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়, আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশাসনের।


বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।


রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।


এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, বিএনপি নেতা মোড়ল আক্তারুজ্জামান ও সাবেরা সুলতানা তুলি প্রমুখ।


সভায় রামপাল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত বক্তারা। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সম্মিলিতভাবে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত