রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম জাগ্রত করার লক্ষ্যে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং রাজশাহী মহানগর ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীরা নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছ বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬