শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির সমাবেশে কঠোর বার্তা

রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে টুকু বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। তার দাবি, বিভিন্ন কায়দায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন জনগণের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছেন। তার দাবি, ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন হয়েছে। দেশের ক্ষতি করতে পারে এমন কোনো কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, একদিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে। পাশাপাশি জনগণের উন্নয়নে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উপস্থিত হন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এতে সভাপতিত্ব করেন এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু সঞ্চালনা করেন।

সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#বিএনপি #সুলতানসালাউদ্দিনটুকু #টাঙ্গাইল

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব: সালাউদ্দিন টুকু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে টুকু বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। তার দাবি, বিভিন্ন কায়দায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন জনগণের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছেন। তার দাবি, ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন হয়েছে। দেশের ক্ষতি করতে পারে এমন কোনো কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, একদিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে। পাশাপাশি জনগণের উন্নয়নে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উপস্থিত হন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এতে সভাপতিত্ব করেন এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু সঞ্চালনা করেন।

সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত