বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পূর্বশত্রুতার জেরে হত্যার প্রাথমিক ধারণা

মানিকগঞ্জে পাটক্ষেত থেকে অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার

নিহত সাকিব। ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সিংগাইরে একটি পাটক্ষেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রোজগারের উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর সিংগাইর থানা পুলিশ তাদের জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটক্ষেতে এক কিশোরের মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, পরিত্যক্ত অবস্থায় একটি অটোরিকশার সূত্র ধরে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল জব্দ করা হয়েছে। এছাড়া সাকিবের ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোন ঘটনাস্থলেই পাওয়া গেছে। আলামতগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার ঘটনায় সাধারণত যানবাহন নিয়ে যাওয়া হয়। কিন্তু এ ঘটনায় অটোরিকশা ও মোবাইল ফোন ঘটনাস্থলেই থাকায় হত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

#মানিকগঞ্জসংবাদ #হত্যাকাণ্ড #সিংগাইর

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

মানিকগঞ্জে পাটক্ষেত থেকে অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত