হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তবে মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক দাবি করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, রাজনৈতিকভাবে শামসুল ইসলাম কামালকে কোণঠাসা করা এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এ মামলা করেছে। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীর দাবি, একটি অসহায় পরিবারের জায়গা দখল ঠেকানো এবং জাল দলিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শামসুল ইসলাম কামালকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শামসুল ইসলাম কামাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।
তবে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬