কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে জুয়া ও মাদকের বিরুদ্ধে শোডাউন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ রোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, স্থানীয় জনগণেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তারা মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ জানান, দেওয়ানের খামার এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, গণসম্পৃক্ততা এবং নজরদারি অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬