চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ জনসহ মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ১০ জনের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি ৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস–এর সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি দিকনির্দেশনায় জেলার সকল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিও রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬