বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৎস্য দপ্তর-পুলিশের অভিযান

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অভিযান, ধ্বংস ২৫০০ মিটার চায়না দুয়ারী জাল

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে অবৈধভাবে মাছ শিকার বন্ধ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা-পুলিশ।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় দুধকুমার নদে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে জব্দকৃত এসব জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম। এ সময় ভূরুঙ্গামারী থানা-পুলিশের সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করলে নদীর ছোট-বড় সব ধরনের মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।

কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জেলেদের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নদী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#ভূরুঙ্গামারী #দুধকুমারনদী #চায়নাদুয়ারীজাল

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অভিযান, ধ্বংস ২৫০০ মিটার চায়না দুয়ারী জাল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে অবৈধভাবে মাছ শিকার বন্ধ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা-পুলিশ।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় দুধকুমার নদে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে জব্দকৃত এসব জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম। এ সময় ভূরুঙ্গামারী থানা-পুলিশের সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করলে নদীর ছোট-বড় সব ধরনের মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।

কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জেলেদের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নদী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত