বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিকাজে ব্যবহারের জন্য নির্ধারিত সার অবৈধভাবে মজুত, সরবরাহ ও কৃষি খাতের বাইরে ব্যবহারের বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কুড়ারপার এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ইটভাটার ভেতরে অবৈধভাবে সার মজুত রাখার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে মজুত, অন্যত্র সরবরাহ, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃষিকাজের বাইরে ব্যবহার করা না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যরাতে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তাদের মতে, সার নিয়ে অনিয়ম এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও কৃষি উপকরণের বাজারে নজরদারি অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুত কিংবা কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#ভূরুঙ্গামারী #ভ্রাম্যমাণ_আদালত #অবৈধ_সার

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিকাজে ব্যবহারের জন্য নির্ধারিত সার অবৈধভাবে মজুত, সরবরাহ ও কৃষি খাতের বাইরে ব্যবহারের বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কুড়ারপার এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ইটভাটার ভেতরে অবৈধভাবে সার মজুত রাখার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে মজুত, অন্যত্র সরবরাহ, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃষিকাজের বাইরে ব্যবহার করা না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যরাতে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তাদের মতে, সার নিয়ে অনিয়ম এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও কৃষি উপকরণের বাজারে নজরদারি অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুত কিংবা কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত