মূল পাতা

বিনোদন

নিয়মিত শুটিংয়ে অনীহা

বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী
অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

বয়স বাড়ার সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে অনেক তারকাই চিন্তিত থাকেন। তবে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। নিজের বয়স ও গ্ল্যামার নিয়ে সচেতন হলেও বয়স লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।

নিজের বয়স ও সৌন্দর্য নিয়ে ফারিয়া বলেন, ‘আমি কখনো এই কথায় সম্মতি দিই না যে, আমার বয়স ৩৫ কিন্তু আমাকে দেখতে ২৫ বছরের মতো লাগছে। আমি চাই যখন বয়স যেমন হবে, তখন আমাকে দেখতে তেমনই লাগুক।’

তিনি আরও বলেন, ‘যখন ৬০ বছর হবে, তখন দেখতে যেন ষাটের মতোই লাগে। কারণ, প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে। আমি সেই সৌন্দর্য উপভোগ করতে চাই।’

বেছে বেছে কাজ করছেন ফারিয়া

নাটক ও সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া। পরবর্তীতে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দাতেও প্রশংসিত হন তিনি।

তবে বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। বেছে বেছে কাজ করছেন এবং নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছাও নেই তার।

এর কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’

অর্থাৎ নিয়মিত কাজের চেয়ে গল্প ও চরিত্রের গুরুত্বকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী।

#বিনোদন #শবনমফারিয়া #বাংলাদেশিঅভিনেত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বয়স বাড়ার সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে অনেক তারকাই চিন্তিত থাকেন। তবে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। নিজের বয়স ও গ্ল্যামার নিয়ে সচেতন হলেও বয়স লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।

নিজের বয়স ও সৌন্দর্য নিয়ে ফারিয়া বলেন, ‘আমি কখনো এই কথায় সম্মতি দিই না যে, আমার বয়স ৩৫ কিন্তু আমাকে দেখতে ২৫ বছরের মতো লাগছে। আমি চাই যখন বয়স যেমন হবে, তখন আমাকে দেখতে তেমনই লাগুক।’

তিনি আরও বলেন, ‘যখন ৬০ বছর হবে, তখন দেখতে যেন ষাটের মতোই লাগে। কারণ, প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে। আমি সেই সৌন্দর্য উপভোগ করতে চাই।’

বেছে বেছে কাজ করছেন ফারিয়া

নাটক ও সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া। পরবর্তীতে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দাতেও প্রশংসিত হন তিনি।

তবে বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। বেছে বেছে কাজ করছেন এবং নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছাও নেই তার।

এর কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’

অর্থাৎ নিয়মিত কাজের চেয়ে গল্প ও চরিত্রের গুরুত্বকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত