মূল পাতা

বিনোদন

কেরালার পর এবার কলকাতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
কেরালার পর এবার কলকাতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

বাংলাদেশি চলচ্চিত্র ‘বনলতা সেন’-এর আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি সুখবর। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটি।

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের এশিয়ান সিলেক্ট বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘বনলতা সেন’।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিযোগিতার তালিকায় ছবিটির নাম রয়েছে। পাশাপাশি উৎসব পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দনের প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে ছবিটির দলকে আমন্ত্রণ জানিয়েছেন।

কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত ‘বনলতা সেন’ কলকাতায় প্রদর্শিত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তার মতে, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক থাকায় এই উৎসবে চলচ্চিত্রটির অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।

নির্মাতা বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে চলচ্চিত্রটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’

এবারের নেটপ্যাক প্রতিযোগিতায় থাকা অন্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ডের ‘নাইন টেম্পলস টু হেভেন’, দক্ষিণ কোরিয়ার ‘দ্য কোয়ায়েট অ্যাপলজ’ এবং ভারতের ‘বার্ডস অন আইস’। থাই চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে। এ ছাড়া সাংহাই ও লন্ডনে পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রটি ভ্যাঙ্কুভার ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। ভারতের ‘বার্ডস অন আইস’ প্রদর্শিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

‘বনলতা সেন’-এর সহপ্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, ফিয়াপফ স্বীকৃত কেরালা ও কলকাতার মতো দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির নির্বাচিত হওয়া পুরো নির্মাণদলের জন্য বিশেষ আনন্দের। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি চলচ্চিত্রের কলকাতার নেটপ্যাক প্রতিযোগিতায় জায়গা পাওয়া গুরুত্বপূর্ণ অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রের নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। এ ছাড়া অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।

রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত চলচ্চিত্রটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।

চলচ্চিত্রটিতে রয়েছে দুটি গান। ‘এখানে কেউ নেই’ গানের কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বনলতা সেন’। ফলে একই মাসে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চলচ্চিত্রটি।

এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্যদিকে এশিয়ান সিলেক্ট বিভাগে লড়বে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’। অর্থাৎ এবারের উৎসবের দুটি পৃথক প্রতিযোগিতা বিভাগে থাকছে বাংলাদেশের দুই নির্মাতার চলচ্চিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এমন উপস্থিতি দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কেরালার পর এবার কলকাতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কেরালার পর এবার কলকাতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত