রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী

বয়স বাড়ার সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে অনেক তারকাই চিন্তিত থাকেন। তবে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। নিজের বয়স ও গ্ল্যামার নিয়ে সচেতন হলেও বয়স লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।নিজের বয়স ও সৌন্দর্য নিয়ে ফারিয়া বলেন, ‘আমি কখনো এই কথায় সম্মতি দিই না যে, আমার বয়স ৩৫ কিন্তু আমাকে দেখতে ২৫ বছরের মতো লাগছে। আমি চাই যখন বয়স যেমন হবে, তখন আমাকে দেখতে তেমনই লাগুক।’তিনি আরও বলেন, ‘যখন ৬০ বছর হবে, তখন দেখতে যেন ষাটের মতোই লাগে। কারণ, প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে। আমি সেই সৌন্দর্য উপভোগ করতে চাই।’বেছে বেছে কাজ করছেন ফারিয়ানাটক ও সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া। পরবর্তীতে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দাতেও প্রশংসিত হন তিনি।তবে বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। বেছে বেছে কাজ করছেন এবং নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছাও নেই তার।এর কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’অর্থাৎ নিয়মিত কাজের চেয়ে গল্প ও চরিত্রের গুরুত্বকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী।

বয়স বাড়ার সঙ্গে বদলে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে চান অভিনেত্রী