শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১ সেপ্টেম্বরের কর্মসূচি

বেড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ছালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

#বিএনপি #বেড়া #প্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বেড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ছালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত