পাবনার বেড়ায় চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের সময় জনতার হাতে আটক হয়েছেন মো. আশরাফুল ইসলাম ওরফে গরিবুল্লাহ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) নুরেন মায়িশা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম বেড়া উপজেলার পেচাকোলা গ্রামের আমির শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বেড়ার বাসিন্দা মো. বোরহান উদ্দিনের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন আশরাফুল। এ সময় বাড়ির লোকজনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে কিছুদিন আগে পাশের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরির কথাও তিনি স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর তাকে বেড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে এএসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী এম.জি. মামলা নম্বর ৫৩/২০২৬-এর মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ৩০ অক্টোবর থেকেই সাজা কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, চুরি ও মাদকের উপদ্রব থেকে এলাকায় স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও আইনগত পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত