মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

যুবকদের জন্য সুখবর

বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, আসছে ‘উদ্যোগ’

ছবি : সংগৃহীত

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’।

এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের আয়বর্ধক কর্মকাণ্ড ও ব্যবসায় যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন ঋণ প্রকল্পের কাঠামো, সম্ভাব্য তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘উদ্যোগ’ প্রকল্পের মাধ্যমে তরুণদের নিজস্ব ব্যবসা শুরু ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হবে।

তবে ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সহজ শর্তের এ ধরনের অর্থায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

#বাংলাদেশ_ব্যাংক #যুব_ঋণ_প্রকল্প #উদ্যোক্তা_তৈরি

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, আসছে ‘উদ্যোগ’

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’।

এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের আয়বর্ধক কর্মকাণ্ড ও ব্যবসায় যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন ঋণ প্রকল্পের কাঠামো, সম্ভাব্য তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘উদ্যোগ’ প্রকল্পের মাধ্যমে তরুণদের নিজস্ব ব্যবসা শুরু ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হবে।

তবে ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সহজ শর্তের এ ধরনের অর্থায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত