রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

গোল্ডকাপ ফুটবলে দাপুটে জয় বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে রোববার বিকেলে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) এই খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশ নেয় পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংচাপইড় ইউনিয়নের খামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রধান শিক্ষক দুলন তরফদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করতে হবে এবং জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশ ঘটাতে হবে।

গোল্ডকাপ ফুটবলে দাপুটে জয় বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের