বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা

পাঁচবিবিতে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

ছবি : চেকপোস্ট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে থানা পুলিশ। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পাঁচবিবি থানা চত্বরে উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সাধারণ মানুষকেও একযোগে দায়িত্ব পালন করতে হবে।

তিনি গ্রাম পুলিশদের উদ্দেশে বলেন, এলাকায় বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবন এবং মোবাইলভিত্তিক ক্যাসিনো বা জুয়ার কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং থানা পুলিশকে দ্রুত অবহিত করার নির্দেশ দেন।

ওসি আরও বলেন, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে পাঁচবিবি থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।

#মাদকবিরোধীঅভিযান #জয়পুরহাট #পাঁচবিবি

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

পাঁচবিবিতে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে থানা পুলিশ। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পাঁচবিবি থানা চত্বরে উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সাধারণ মানুষকেও একযোগে দায়িত্ব পালন করতে হবে।

তিনি গ্রাম পুলিশদের উদ্দেশে বলেন, এলাকায় বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবন এবং মোবাইলভিত্তিক ক্যাসিনো বা জুয়ার কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং থানা পুলিশকে দ্রুত অবহিত করার নির্দেশ দেন।

ওসি আরও বলেন, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে পাঁচবিবি থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত