মূল পাতা

জাতীয়

নড়াইলসহ সাত জেলার এসপি বদল

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
নড়াইলসহ সাত জেলার এসপি বদল
বাংলাদেশ পুলিশ লোগো

হামলায় বিএনপির দুই নেতা নিহত এবং এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আলোচিত নড়াইলে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। নড়াইলের সঙ্গে আরও ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যেই পাঁচটিই সীমান্তবর্তী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর মধ্যে পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হলো।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন করে এসপি নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা তৌহিদুল আরিফ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপ কমিশনারের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার এসপি, গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীর এসপি, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার এসপি করা হয়েছে।

এ ছাড়া সুনামঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁ জেলার এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। আর ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এমন পরিস্থিতিতে নতুন করে নিয়োগ পাওয়া সাত এসপির মধ্যে সীমান্তবর্তী পাঁচ (সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ) জেলাও রয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন—এমন আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক অনলাইনে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এমন নির্দেশনা দেন। এসব নির্দেশনায় পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়। পাশপাশি দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

নড়াইল পুলিশ সহিংসতা বদলি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নড়াইলসহ সাত জেলার এসপি বদল
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নড়াইলসহ সাত জেলার এসপি বদল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত