চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
নিহত মো. টমাস উদ্দিন (৩৫) উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে (Md Tomas Uddin) তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার চৌকা এলাকায় দুপুর আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ হয়। ওই এলাকার একটি খেতের পাশে কলা গাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চার জন। পরে তাঁরা পালিয়ে যান।
ওসি মতিউর রহমান আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত