মূল পাতা

আরও

চট্টগ্রামে কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে বিক্ষোভ

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) চাকরির নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বেকার যুবকেরা। 

বুধবার সকালে কেইপিজেডের মূল ফটকের সামনে এ বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত-দক্ষ বেকার যুবকেরা চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের জন্য প্রচার চালানোর বিষয়টিও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। যোগ্যতা থাকলেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।

বিক্ষোভকারীদের প্রতিনিধি মো. নাজিম উদ্দীন বলেন, ‘আমাদের মূল দাবি হলো- প্রতিষ্ঠানটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকেরা সেখানে জড়ো হন।’

তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিটের বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, ‘সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা মূল সড়কে অবস্থান নেননি, কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। তাই যানজট হয়নি।’

কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, ‘কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হলেও পরে সমাধান হয়ে গেছে।’

চট্টগ্রাম দাবি নিয়োগ বিক্ষোভ কেইপিজেড স্থানীয়দের অগ্রাধিকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চট্টগ্রামে কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে বিক্ষোভ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) চাকরির নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বেকার যুবকেরা। 

বুধবার সকালে কেইপিজেডের মূল ফটকের সামনে এ বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত-দক্ষ বেকার যুবকেরা চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের জন্য প্রচার চালানোর বিষয়টিও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। যোগ্যতা থাকলেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।

বিক্ষোভকারীদের প্রতিনিধি মো. নাজিম উদ্দীন বলেন, ‘আমাদের মূল দাবি হলো- প্রতিষ্ঠানটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকেরা সেখানে জড়ো হন।’

তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিটের বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, ‘সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা মূল সড়কে অবস্থান নেননি, কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। তাই যানজট হয়নি।’

কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, ‘কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হলেও পরে সমাধান হয়ে গেছে।’


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত