মূল পাতা

আন্তজার্তিক

বিশ্বের বৃহত্তম তামা কারখানা গড়ার পথে আদানি, কাঁচামাল সরবরাহ করবে আটারো

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
বিশ্বের বৃহত্তম তামা কারখানা গড়ার পথে আদানি, কাঁচামাল সরবরাহ করবে আটারো

নিজেদের ধাতু গলানোর কারখানার কাঁচামাল হিসেবে তামা সংগ্রহে ভারতীয় পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান আটারোর সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তি করেছে আদানি গ্রুপ। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার।

বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই চুক্তির ফলে তামার কাঁচামাল আমদানির ওপর ভারতের নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। প্রায় তিন মাস আগে চুক্তিটি স্বাক্ষরিত হলেও এত দিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তির আওতায় আদানি এন্টারপ্রাইজেসের অঙ্গপ্রতিষ্ঠান কচ্ছ কপার প্রতি মাসে আতেরোর কাছ থেকে ২ হাজার মেট্রিক টন কপার অ্যানোড কিনবে। বর্তমান বাজারদর অনুযায়ী, এই পরিমাণ তামার মূল্য প্রায় ১০০ কোটি ডলার। এর ফলে কারখানাটির আমদানিনির্ভরতা প্রায় ৫ শতাংশ কমতে পারে।

গত বছর ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রায় বার্ষিক ৫ লাখ টন উৎপাদনক্ষমতাসম্পন্ন কচ্ছ কপার কারখানায় উৎপাদন শুরু করে আদানি। প্রতিষ্ঠানটির লক্ষ্য, কারখানাটির উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি একক অবস্থানে বিশ্বের বৃহত্তম তামা গলানোর কারখানা হবে। এর আগে চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি তামা সরবরাহ নিশ্চিত করতে চিলির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোডেলকোর সঙ্গেও চুক্তি করেছে আদানি।

ভারতের নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান আটারোর মূলত ইলেকট্রনিক বর্জ্য ও ব্যাটারি পুনর্ব্যবহারের কাজ করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি পুরোনো ব্যাটারি ও ইলেকট্রনিক বর্জ্য থেকে ধাতু পুনরুদ্ধার করে কপার অ্যানোড তৈরি করবে।

ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বছরে তামা পরিশোধনের সক্ষমতা প্রায় ১৩ লাখ টন। তবে কাঁচামালের অভাবে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না। ফলে আমদানি করা তামার ওপর নির্ভর করতে হয় দেশটিকে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতে পরিশোধিত তামা উৎপাদিত হয়েছে ৭ লাখ ৪ হাজার টন। একই সময়ে দেশটিকে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন তামা আমদানি করতে হয়েছে।

ভারত কাঁচামাল চুক্তি আদানি গ্রুপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্বের বৃহত্তম তামা কারখানা গড়ার পথে আদানি, কাঁচামাল সরবরাহ করবে আটারো
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বিশ্বের বৃহত্তম তামা কারখানা গড়ার পথে আদানি, কাঁচামাল সরবরাহ করবে আটারো

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নিজেদের ধাতু গলানোর কারখানার কাঁচামাল হিসেবে তামা সংগ্রহে ভারতীয় পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান আটারোর সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তি করেছে আদানি গ্রুপ। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার।

বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই চুক্তির ফলে তামার কাঁচামাল আমদানির ওপর ভারতের নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। প্রায় তিন মাস আগে চুক্তিটি স্বাক্ষরিত হলেও এত দিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তির আওতায় আদানি এন্টারপ্রাইজেসের অঙ্গপ্রতিষ্ঠান কচ্ছ কপার প্রতি মাসে আতেরোর কাছ থেকে ২ হাজার মেট্রিক টন কপার অ্যানোড কিনবে। বর্তমান বাজারদর অনুযায়ী, এই পরিমাণ তামার মূল্য প্রায় ১০০ কোটি ডলার। এর ফলে কারখানাটির আমদানিনির্ভরতা প্রায় ৫ শতাংশ কমতে পারে।

গত বছর ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রায় বার্ষিক ৫ লাখ টন উৎপাদনক্ষমতাসম্পন্ন কচ্ছ কপার কারখানায় উৎপাদন শুরু করে আদানি। প্রতিষ্ঠানটির লক্ষ্য, কারখানাটির উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি একক অবস্থানে বিশ্বের বৃহত্তম তামা গলানোর কারখানা হবে। এর আগে চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি তামা সরবরাহ নিশ্চিত করতে চিলির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোডেলকোর সঙ্গেও চুক্তি করেছে আদানি।

ভারতের নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান আটারোর মূলত ইলেকট্রনিক বর্জ্য ও ব্যাটারি পুনর্ব্যবহারের কাজ করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি পুরোনো ব্যাটারি ও ইলেকট্রনিক বর্জ্য থেকে ধাতু পুনরুদ্ধার করে কপার অ্যানোড তৈরি করবে।

ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বছরে তামা পরিশোধনের সক্ষমতা প্রায় ১৩ লাখ টন। তবে কাঁচামালের অভাবে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না। ফলে আমদানি করা তামার ওপর নির্ভর করতে হয় দেশটিকে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতে পরিশোধিত তামা উৎপাদিত হয়েছে ৭ লাখ ৪ হাজার টন। একই সময়ে দেশটিকে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন তামা আমদানি করতে হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত