ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা পশ্চিমপাড়া এলাকায় চঞ্চল ফকিরের টিনসেড মুদি দোকানের সামনের পাকা সড়কে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে আটক করা হয়।
আটক নারী হলেন—মোছা. মাজেদা বেগম (৩৮)। তিনি বেলুয়া এলাকার আনাল মিয়ার স্ত্রী। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, আটক নারীর বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬