শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক মামলায় কারাগারে

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তাঁর ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং শরিশাম গ্রামের মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। পরে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাড়ি থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

#সুনামগঞ্জ #ইয়াবা #ধর্মপাশা

চেকপোস্ট

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তাঁর ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং শরিশাম গ্রামের মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। পরে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাড়ি থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত