বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যালিতে মুখর দিরাই

দিরাইয়ে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিকে ঘিরে ডাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে দিরাই পৌর শহর। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরীসহ অন্যরা।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। তার দিকনির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

#বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী #দিরাই

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত