পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী প্রধান শিক্ষক লাল বাসী দাস, শিক্ষক নিখিল রঞ্জন দাস, জিতুমিয়া, গোলাম মোস্তফা সরদার, লাকী সঞ্চারিনী বিশ্বাস, আবু হেনা ও রুহেল সরদারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
একই কর্মসূচির আওতায় দিরাই মডেল উচ্চ বিদ্যালয়, উদয়ন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, গছিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়, তাড়ল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬