প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশই কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬