প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির
চেকপোস্ট নিউজ, ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশই কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (২৪ আগস্ট) নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত