বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, ডিজিটাল সেবায় জনস্রোত

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত এ মেলা চলবে।

মেলার উদ্বোধন হয় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে, যেখানে ভার্চুয়ালি দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলম অনলাইন সেবা কার্যক্রম ও ভূমিসেবা বুথ উদ্বোধন করেন।

মেলায় নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছেন। একই সঙ্গে তাৎক্ষণিক পরামর্শ ও গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা ভূমি অফিস জানিয়েছে, মেলার মাধ্যমে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানো হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনগণকে মেলায় অংশ নিয়ে আধুনিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

#টুঙ্গিপাড়া #ডিজিটাল_বাংলাদেশ #ভূমিসেবা_মেলা

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, ডিজিটাল সেবায় জনস্রোত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত এ মেলা চলবে।

মেলার উদ্বোধন হয় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে, যেখানে ভার্চুয়ালি দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলম অনলাইন সেবা কার্যক্রম ও ভূমিসেবা বুথ উদ্বোধন করেন।

মেলায় নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছেন। একই সঙ্গে তাৎক্ষণিক পরামর্শ ও গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা ভূমি অফিস জানিয়েছে, মেলার মাধ্যমে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানো হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনগণকে মেলায় অংশ নিয়ে আধুনিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত