শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের তদন্ত শুরু, আইনগত প্রক্রিয়া চলমান

টুঙ্গিপাড়ায় চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

ছবি: চেকপোস্ট

টুঙ্গিপাড়া উপজেলা এর ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত বৈদ্যুতিক অংশে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, সকালে খোঁজাখুঁজি করে তিনি বাড়ির সামনে ইজিবাইকের নিচে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া দাগ ছিল বলে তিনি উল্লেখ করেন।

ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার দেহ উদ্ধার করেন।

এ ঘটনায় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ-এর সদস্য মো. মমরেজ ফকির বিষয়টি নিশ্চিত করে পুলিশে খবর দেন।

পরে টুঙ্গিপাড়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #বিদ্যুৎস্পৃষ্ট_মৃত্যু

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

টুঙ্গিপাড়া উপজেলা এর ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত বৈদ্যুতিক অংশে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, সকালে খোঁজাখুঁজি করে তিনি বাড়ির সামনে ইজিবাইকের নিচে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া দাগ ছিল বলে তিনি উল্লেখ করেন।

ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার দেহ উদ্ধার করেন।

এ ঘটনায় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ-এর সদস্য মো. মমরেজ ফকির বিষয়টি নিশ্চিত করে পুলিশে খবর দেন।

পরে টুঙ্গিপাড়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত