রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা

জয়পুরহাট-নওগাঁ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জয়পুরহাট ও নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার গুলশানে তার কার্যালয়ে। ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বৈঠকে দলের সাংগঠনিক বিষয়, তৃণমূলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতাদের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

#বিএনপি #তারেকরহমান #জয়পুরহাটনওগাঁ

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

জয়পুরহাট-নওগাঁ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বৈঠকে দলের সাংগঠনিক বিষয়, তৃণমূলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতাদের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত