বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মেলান্দহে বিশেষ অভিযানে

জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি: চেকপোস্ট

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মো. আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আনোয়ারের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলার কাছ থেকে ২০ গ্রাম, মোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বুধবার (২২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #জামালপুর #ডিবি_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মো. আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আনোয়ারের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলার কাছ থেকে ২০ গ্রাম, মোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বুধবার (২২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত