জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এসব অভিযানে জামালপুর সদর ও মেলান্দহ এলাকায় অভিযান চালানো হয়।
জানা যায়, জামালপুর সদর উপজেলার শেখেরভিটা এলাকায় জেলা সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো. জাহিদ (৩৩) নামে এক ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মেলান্দহ বাজারের পাশা মার্কেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো. শহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে উদ্ধার করা গাঁজার আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, মাদকের অবৈধ বিস্তার রোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬