সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার

জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

ছবি : চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী আগামী ২ বছরের জন্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাসান কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ ১৯ জুলাই ২০২৬ তারিখে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এ আদেশ জারি করেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি সকল শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনবো এবং তাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার কাছে সাহায্য পাবে। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে।

#জাবিপ্রবি #মোহাম্মদ_হাসান #সহকারী_প্রক্টর

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী আগামী ২ বছরের জন্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাসান কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ ১৯ জুলাই ২০২৬ তারিখে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এ আদেশ জারি করেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি সকল শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনবো এবং তাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার কাছে সাহায্য পাবে। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত