বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মরদেহে একাধিক জখম

চুনারুঘাটে ধানক্ষেত থেকে ঘরজামাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি: চেকপোস্ট

বিগঞ্জের চুনারুঘাটে ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা ধান কাটতে যাওয়ার সময় ধানক্ষেতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

#হত্যাকাণ্ড #চুনারুঘাট #মরদেহউদ্ধার

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চুনারুঘাটে ধানক্ষেত থেকে ঘরজামাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিগঞ্জের চুনারুঘাটে ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা ধান কাটতে যাওয়ার সময় ধানক্ষেতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত